Flash News
  1. এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ?
Monday, March 2, 2026

পর্তুগালের জয়রথ অব্যাহত, দুই গোলে হারাল চেক প্রজাতন্ত্রকে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

রোনালদোর পর্তুগালের জয়রথ ছুটছে। গতকাল গভীর রাতে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে উড়িয়ে উয়েফা নেসন্স লিগে পর পর দুটো জয় তুলে নিলো ফার্নান্দ স্যান্টসের শিষ্যরা। এদিন সি আর ৭ প্রথম থেকে মাঠে থাকলেও চেক ডিফেন্ডাররা নিষ্ক্রিয় করে রেখেছিল পর্তুগাল রাজপুত্রকে। তবে গোটা ম্যাচ জুড়ে বেশ কয়েকটি গোলমুখী শট নেন রন। ম্যাচের ৩৩ মিনিটে ম্যান সিটি তারকা বার্নাড সিল্ভার পাস থেকে ১-০ করে জোয়াও ক্যান্সেলো। এর ঠিক পাঁচ মিনিট পরেই পর্তুগালের উঠতি তারকা বার্নাড সিল্ভা-ই পাস ধরেই ২-০ করে যান গঞ্জালো গুইদেস। দ্বিতীয়ার্ধে পর্তুগাল চেক রক্ষণকে ভয় ধরালেও চেক গোলকিপারের একক দক্ষতায় ব্যাবধান বাড়াতে অক্ষম হয়। খেলার শেষ বাঁশী বাজার কিছু পূর্বে রোনালদোর জোরালো শট চেক গোলকিপার রুখে দেন। এই জয়ের ফলে পর্তুগাল নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হল। রোনাল্ডো বিগ্রেডে ১৩ তারিখ সুইজারল্যান্ডের সাথে দ্বিতীয় বার মুখোমুখি হবে। উল্লেখ্য প্রথম সাক্ষাতে সুইশদের ৪-০ গোলে পরাস্ত করে পর্তুগাল যেখানে ছয়বারের ব্যালেন ডি অর জয়ী দুই গোল করেছিলেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল খেলা
Related News