Flash News
  1. এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ?
Monday, March 2, 2026

লেওয়ানডোস্কির পোল্যান্ডকে বড় ব্যাবধানে হারাল বেলজিয়াম

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

প্রথমে গোল করেও বড় ব্যাবধানে হারল পোল্যান্ড। এদিন উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল পোল্যান্ড। গত ম্যাচে কেভিন ডি ব্রুইন বাহিনি ৪-১ গোলে হল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে, প্রথমার্ধের শুরুতেই খেলার ২৮ মিনিটের মাথায় লেওয়ানডোস্কির গোলে বেলজিয়াম এক গোলে পিছিয়ে পরে। বিরতির পাঁচ মিনিট পূর্বে আক্সেল উইটসেলের গোলে সমতা ফেরায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন ডি ব্রুইন। খেলার ৫৯ মিনিটে ব্রুইনের গোলেই ২-১ গোলে বেলজিয়াম এগিয়ে যায়। এরপরে ৭০ মিনিট থেকে রেড ডেভিলসরা মাঠে এক প্রকার ঝড় তোলে। ৭৩ এবং ৮০ মিনিটে ত্রসার্ড জোড়া গোল করে। এরপর ৮৩ মিনিটে ডেনডঙ্কার ৫-১ করে। ৯০ মিনিটের পরে সংযুক্ত ৩ মিনিটের মাথায় বেলজিয়ামের হয়ে লুইস ওপেন্দা ষষ্ঠ গোল করে পোল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পোঁতেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিদেশ খেলা
Related News