প্রেম সে অর্থাৎ প্রেম সহকারে বিখ্যাত একটি বাংলা প্রেম গীতির সুরে সুর মিলিয়ে বলি - প্রেম কথাটি ছোট, অক্ষর তlর দুটো l কিন্তু তার ব্যাপ্তি অপরিসীম, গভীরতা সীমাহীন l তাই আজ কলম হাতে নিয়ে বসা , প্রেমচর্চার অভিপ্রায় নিয়ে l
পাঠকের উদ্দেশ্যে লেখা এ কোন খোলা চিঠি নয় l বরং সবাইকে সাথে নিয়ে প্রেম ব্যাপারটাকে ঠিকমতো বুঝে নেওয়া, চিনে নেওয়ার প্রয়াস মাত্রl
প্রেম কথাটা কোথাও কোনোভাবে উল্লিখিত হলেই সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ছোটবেলা থেকে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য উৎস থেকে শোনা বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় গাওয়া বিভিন্ন গানের কথা l যেমন, হৃদয় আছে যার, সেই তো ভালবাসে l প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে l গানটি কানে গেলে, বুকের ভেতরটা হু হু করে ওঠে সকলেরই বোধহয় l তবে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম সম্ভবত: আসেনা l প্রেম বাস্তবেই বাধ্যতামূলক তো নয়ই, অপরিহার্য কোন বিষয়ও সম্ভবত: নয় l তবে তা যে একেবারে অনিবার্য নয় কিংবা ক্ষেত্রবিশেষে অপরিনামদর্শী নয়, এ কথা বোধ হয় জোর দিয়ে বলা যায় না l পরিষ্কার ও উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া টোটকা
প্রেম সম্পর্কিত আরো একটি বিখ্যাত বাংলা গান হল - ক' ফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালবাসবে?
এই প্রশ্নটার সঙ্গে সামঞ্জস্য বিধান করে ফাজিল ছেলে ছোকরার দল বলে বেড়ায় -' Love means loss of vital energy!'
এখন কথাটা হচ্ছে এই যে প্রেমের প্রকারভেদ আছে l ঈশ্বর প্রেমও প্রেমl দেশপ্রেম ,প্রকৃতি প্রেম , শিশু প্রেম, সঙ্গীতের প্রতি প্রেম, সাহিত্যের প্রতি প্রেম - সবই তো প্রেমই l তবে, বলাই বাহুল্য যে, এখানে বলা হচ্ছে নারী পুরুষের প্রেমের কথা l যাকে সহজ ভাষায় বলে রোমান্স আর ফাজিল ছেলে ছোকরlরা জনপ্রিয় একটি হিন্দি ছবির অন্যতম একটি জনপ্রিয় গান কে অনুসরণ করে বলে 'ইশক ওয়ালা লাভ' l
একটি বিখ্যাত বাংলা গানে সাড়ম্বরে ঘোষনা করার মাধ্যমে শ্রোতা বৃন্দ তথা জনসাধারণকে সতর্ক করা হয়েছিল এই বলে যে - ভালোবেসে কোনদিনও সুখ চেওনা l কিন্তু, প্রেমের বিজ্ঞান বলে অন্য কথা l এখন আসছি সেই প্রসঙ্গেই l
পৃথিবীর সমস্ত দেশের লেখক, কবি এবং গীতিকাররা যাই বলুন না কেন, বিজ্ঞানীদের মতে প্রেম ব্রেন কেমিস্ট্রি, হরমোন আর পৃথিবীতে বেঁচে থাকা জীবজগতের বিবর্তনবাদের ককটেল ছাড়া আর কিছুই নয় l ডার্ক চকোলেটকে করুন আপনার সঙ্গী
আরো পরিষ্কার করে বলতে গেলে বলতে হয়, ডোপামিন, অক্সিটোসিনএবং ভ্যাসোপ্রেসিন নানাভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে জন্ম দেয় এক অনবদ্য অনুভূতির, যার নাম প্রেম l এবং এই সমস্ত ক্রিয়া প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হল কিন্তু, সুখ লাভ l আবার এই সুখ শুধু মানসিক সুখ নয়,তা শারীরিক সুখ ও l
ব্যাপার গুলো একটু বিশদে ব্যাখ্যা করা যাকl আপনার whatsapp কি লুকিয়ে কেউ ব্যবহার করছে?
প্রাথমিক লালসার সৃষ্টি করে দুটি হরমোন - টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনl
মধুচন্দ্রিমা পর্বে পরস্পরের প্রতি পরস্পরের মনে আকর্ষণের জন্ম দেয় ডোপামিন, নোরপাইনফ্রাইন এবং সেরোটোনিন নামক হরমোন l
অক্সিটোসিন,ভ্যাসোপ্রেসিন কে বলা হয় আলিঙ্গন হরমোন বা cuddle hormone. বন্ধনে বাঁধা অর্থাৎ সংযুক্তি ঘটানো এদের কাজl এরl দীর্ঘমেয়াদি সংযোগ স্থাপন ও সম্পর্কে নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পথ চলে l
ভ্যাসোপ্রেসিন মানুষের বহুগামী মানসিকতাকে রুখে দেয়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি বেশি কার্যকরী হয় l
এছাড়া বিবর্তনের মাধ্যমে ভালোবেসে ঘর বাধার ইচ্ছা জন্ম নিয়েছে মানুষের মধ্যে l প্রেম সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই ব্যাপারটিও কার্যকরী থাকে l
এই নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া, বিক্রিয়া ইত্যাদির মাধ্যমে যখন প্রেম জন্ম নেয়, তখন তা আরো নানারকম ভাবে মানুষের উপকারে আসে l
প্রেমের অনুভূতি মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস অঞ্চলকে অত্যাধিক মাত্রায় সক্রিয় করে তোলে l যার ফলে মস্তিষ্কের আনাচ কানাচ ভরে ওঠে আনন্দের অনুভূতিতেl কলকাতার কাছে ৫টি নিরিবিলি-নির্জন সমুদ্র সৈকতের হদিশ
তাই প্রেমে পড়লে মানুষের মুড ভালো থাকেl মন ভালো থাকে l পৃথিবীটাকে সুন্দরতর বলে মনে হয় ( বাংলাদেশ যুদ্ধের সত্য কাহিনী নিয়ে নির্মিত বিখ্যাত একটি হিন্দি ছবির অক্ষয় খান্না ও পূজা ভাট কে নিয়ে চিত্রায়িত বিখ্যাত একটি গান এই ব্যাপারটিকে স্বীকৃতি দিয়েই রচিত হয়েছিল) l
প্রেমের অনুভূতি প্রেমিক প্রেমিকার হার্টের দেখভাল করে l হৃদযন্ত্রকে ভালো রাখে l
প্রেম, প্রেমিক প্রেমিকার সামগ্রিক স্বাস্থ্যের পক্ষেও ভালো l ৩৭ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে রজনীকান্ত-শত্রুঘ্ন-হেমা,অমরীশ পুরী অভিনীত সেই ছবি
অর্থাৎ প্রেম একজনকে রানী আর একজনকে ভিখারি করে কিনা জানি নেই, তবে দুজনকেই দেহে মনে স্বাস্থ্যবান করে তোলে নিঃসন্দেহে l
যাক,ডাক্তারি তথ্য নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ অনেক হলো l আবার ফিরে চলা যাক সাহিত্যের কাছে l সাহিত্যের আঙিনায় প্রেমের খোঁজ করলে দেখা যায়, কোন কবি মিলনেও সুখ পান না,কোন কবির আবার বিরহেও দুঃখ নেই l কারুর মতে প্রেম আগুনের নদীl এবং সেই নদী পার হতে হয় ডুবে l
কারুর মতেই জগত প্রেমময় l কারোর কাছে বা প্রেম ই জগত l হৃদয়ের রঙ লাল
কেউ একবার বলেন প্রেমের তিনি কি বোঝেন যে প্রেম নিয়ে লিখবেন! পরক্ষণই বলেন প্রেম ছাড়া কোন কিছু নিয়ে লেখার কথা কখনো তার মাথাতেই আসেনি l
কেউ প্রেমের একনিষ্ঠতায় বিশ্বাসী এবং তার তুলনা খোঁজেন নিকষিত হেমের সঙ্গে l
কেউ আবার দেহকে বাদ দিয়ে প্রেমের অস্তিত্ব আছে বলেই মনে করেন না l
তবে বৈষ্ণব পদাবলী পূর্বরাগ, অনুরাগ, মান, অভিমান, বিরহ, মিলন এবং আত্মনিবেদন - প্রেমের এই পর্যায়ে গুলোর মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির আশ্বাস বাণী শুনিয়েছে l
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল, প্রভাবিত করেছিল বৈষ্ণব পদাবলী l তাই বোধহয় তার আর তার নতুন বৌঠনের মধ্যকার সম্পর্ক কে ব্যাখ্যা করতে গিয়ে শব্দ খুঁজে পাওয়া যায় না l নামকরণের জন্য খুঁজে পাওয়া যায় না কোন নাম l কেউ কেউ আলগোছে বলেন পারস্পরিক মুগ্ধতা l হয়তো বা তাই l
সেলুকাস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শত্রুl নিঃস্বার্থ প্রেমের টানে সেলুলোস কন্যা কর্নেলিয়া বা হেলেনা হয়েছিলেন চন্দ্রগুপ্তের ঘরণী l
শত্রু জয়চাঁদের কন্যা সংযুক্তার প্রেমে পড়ে, তাকে বিবাহ করে নিজের মৃত্যু বাণ এ শান দিয়েছিলেন পৃথ্বীরাজ চৌহানl
ক্লিওপেট্রার মৃত্যুর মিথ্যা খবর শুনে আত্মঘাতী হয়েছিলেন মার্ক এন্টনি l
কিন্তু ক্লিওপেট্রা কাকে বেশি ভালবাসতেন? জুলিয়াস সিজার কে? নাকি মার্ক এন্টনিকে? নাকি ভালো তিনি বেসে ছিলেন একমাত্র নিজেকেই?
মমতাজের মৃত্যু অমর হয়ে আছে তাজমহলের রূপ নিয়ে ।
হামিদা বানুর প্রেমে পড়ে তার পানিপ্রার্থী হয়েছিলেন হুমায়ুন l অপেক্ষা করেছিলেন তার সম্মতির জন্য l শাসকের প্রভাব খাটিয়ে তার ওপর কোনো রকম জোর জবরদস্তি করেননি l সেলিমের প্রেমিকা আনারকলির মৃত্যুর মাধ্যমে ফুটে ওঠে আকবরের শাসক সুলভ চেহারা l
জাহাঙ্গীরের প্রিয়তমা নুরজাহান কে বন্দি করেছিলেন শাজাহান l শাজাহান কে বন্দী করেছিলেন ঔরঙ্গজেব l
ঔরঙ্গজেবের মৃত্যুর পর বেশি দিন জীবিত থাকেন নি তার প্রিয়তমা পত্নী উদয়পুরী মহল l
পৃথ্বীরাজ চৌহান এর মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী হয়েছিলেন সংযুক্তা l
মার্ক এন্টনি মারা গিয়েছিলেন ক্লিওপেট্রার কোলে মাথা রেখে l
জাহানারা প্রেমে পড়েছিলেন রাজl ছত্রশালের l কাজ ও ব্যাক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখবেন কিভাবে?
ঔরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা শিবাজী মহারাজকে খুব শ্রদ্ধা করতেনl
নিজের জীবনের শেষ দিন পর্যন্ত সিরাজের কবরে প্রদীপ জ্বালিয়ে গেছেন তার প্রিয়তমা লুৎফুন্নিসা l মীরজাফরের পুত্র মিরনের বিবাহ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন লুৎফা l
এটা একটা ঐতিহাসিক সত্য, যা অনেকেরই অজানা, তা হল মীরজাফর বাংলার মসনাদে বসতে চেয়েছিলেন, শুধুমাত্র প্রভাব প্রতিপত্তি ধনসম্পদের জন্য নয়, নবাব হয়ে তিনি বিয়ে করতে চেয়েছিলেন মুন্নি বেগম কেl করেও ছিলেন তাl
লর্ড ক্লাইভ তার স্ত্রী মার্গারেট কে অসম্ভব ভালোবাসতেন l সূর্যের ট্যান থেকে মুক্তির উপায়
জোসেফিন এর প্রতি নেপোলিয়নের প্রেম ছিল প্রবল এবং প্রগাঢ়l
লেডি মাউন্টব্যাটেন এর সঙ্গে নেহেরু জির সম্পর্কটা ভারত ভাগ কে ত্বরান্বিত করেছিল বলেই অনেকের ধারণা l
হিটলারকে স্বামী হিসেবে পাওয়ার পরের দিনই তারই সঙ্গে আত্মঘাতী হয়েছিলেন হিটলারের একনিষ্ঠ প্রেমিকা ইভা ব্রাউন l
যোধা আকবরের প্রেম কাহিনী মূলত: চলচ্চিত্র নির্মাতাদেরই তৈরি l ইতিহাসে এর কোন সাক্ষী মেলে না l
লায়লা মজনু, হির রানঝlর উল্লেখ ছাড়া হিন্দি সিনেমার গান সত্যিই দুর্লভ l
রাধা কৃষ্ণের কাহিনী কোন গ্রাম্য ছেলে মেয়ের পরকীয়া প্রেমের কেচ্ছা নয়, কৃষ্ণ এখানে ভগবানের প্রতীক, আর রাধা জীবাত্মার প্রতীক l তাদের কোনদিন জন্ম হয়েছিল কিনা জানা নেই ! তবে তারা অমর নিঃসন্দেহে l
সত্যিকারের ভালবাসার সন্ধান করতে করতেই মৃত্যুর পথে পালিয়ে গিয়েছিলেন লেডি ডায়ানা l কিন্তু, ক্য্যামিলার প্রতি চার্লসের প্রেম একনিষ্ঠ প্রেমের একটি দৃষ্টান্ত বটেl
আমাদের দেশে বসন্ত পঞ্চমী, বিহু, দোল বা হোলি, শিবরাত্রি এমনকি দুর্গাপুজো, দেওয়ালিও মন দেওয়া নেওয়ার জন্য নির্ধারিত উৎসব বলে বিবেচিত হয় l তবে, valentines day কে জনপ্রিয় করে তোলার পিছনে card বিক্রেতা কোম্পানি প্রমুখের হাত রয়েছে এ কথা অনস্বীকার্য l
তবে, যখন দেখা যায় যে ভ্যালেন্টাইনস ডে মূলত গিফট দেওয়া নেওয়ার উৎসবে পরিণত হয়েছে, দোল উৎসব এবং শিবরাত্রির পরের দিন ডাস্টবিনে পড়ে রয়েছে পুরুষদের ব্যবহার্য জন্মনিয়ন্ত্রকের স্তূপ, তখন সত্যিই ঘৃণা জাগে মনে l
মনের মানুষের কাছ থেকে যে জন মনে আঘাত পান, তিনি সত্যিই বড় অভাগা l এবং প্রেমের আঘাতটা বাস্তবেই বড় জোরে লাগে l
যদিও everything is fair in love and war তবুও প্রেমে ধোকা বরদাস্ত করা যায় না l
কেউ বলেন সত্যিকারে প্রেম একবারই হয় l কেউ দশ বারো বার রং নাম্বার পেরিয়ে সঠিক জনের খোঁজ পান l
কেউ বলেন প্রেম করা যায় না, প্রেম হয়ে যায় l
কেউ প্রেমে পড়েন, কারুর কারুর নাকি আবার প্রেম পায়l
কারুর মতে, যার সঙ্গে প্রেম হয়েছে, বিয়েটা তার সঙ্গে না হয় ভালো l তাতে, প্রেমের সোনা সোনা ভাবটা চলে যায় l এবং এর জায়গায় যদি সে হত তাহলে ভালো হতো, মানুষের জীবনে এই আক্ষেপটা থাকা খুব দরকার l
কেউ বলেন পরকীয়া প্রেমটাই আসলে প্রেম l বিয়েটা হল সামঝতা l
কেউ চিৎকার করে বলেন বহুবার প্রেমে পড়েছি l কারোর আমার বক্তব্য, প্রেম একবারই এসেছিলো নিরবে l
কারুর মতে নারী ব্যতীত পুরুষ হলো মহাপুরুষ অথবা যন্ত্র l
পুরুষ ছাড়া নারী হয় বিদ্যাধরী অথবা হিস্টিরিয়া রোগী l
কারুর মতে প্রেম খারাপ ছেলে মেয়েরা করে l কেউ কেউ মনে করেন যে ছেলে মেয়েরা বাবা-মার কাছ থেকে ভালোবাসা পায় না, তাদেরই নাকি প্রেম করতে দেখা যায় lকারোর
কাছে প্রেম হলো অনুপ্রেরণা l
কেউ বলেন ২৫ বছরের আগে যা কিছু, তা আসলে মোহl প্রেম নয়l
কেউ আবেদন জানায় ছাত্রlবস্থায় প্রেমে পড়লে, দুজনেরই উচিত দুজনকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করা l
কেউ প্রশ্ন তোলে, আমি ক্লাসমেটের সঙ্গে প্রেম করলাম l কলিগের সঙ্গে প্রেম করলাম l আর যার সঙ্গে আমার প্রেম করার কথা, সেই বউয়ের সঙ্গে প্রেম করলাম না l এ আবার কেমন কথা?
যদি ছেলেটির যোগ্যতা মেয়েটির থেকে কম হয়, তাহলে দুজনের মধ্যে জটিলতার সৃষ্টি হতে পারে যেকোনো একজনের অথবা দুজনেরই মনে l এই কথা বলে অনেকেই সাবধান করে দেন l
কেউ আবার স্বেচ্ছায় কাটিয়ে দেন প্রেমহীন জীবন l
কারুর কাছে প্রেম লজ্জার বিষয় l কেউ ঘোষণা করেন গানে গানে বেশ করেছি প্রেম করেছিl করবইতো l
প্রবাদেও ঠাঁই নিয়েছে প্রেম l সে ক্ষেত্রে কোনো প্রবাদ বলে প্রেম করো যেথা সেথা, বিয়ে করো মায়ের দেখাl
অন্য প্রবাদ আবার বলে বি. এ. পড়ো, এম. এ. পড়ো, প্রেমে পড়োনা l প্রেমে যদি পড়ে থাকো, ছেড়ে যেওনা l
বিয়ে কোন ম তেই প্রেমের পরিণতি নয় l প্রেম একটা অনুভূতিl প্রেমের কোন পরিণতি থাকতেই পারে না l আর বিবাহহীন প্রেম প্রেমহীন বিবাহ দুটোরই উপস্থিতি পৃথিবীতে ভীষণভাবে বিদ্যমান l তবে আমাদের বিষয়টি হলো প্রেমl বিবাহ নয় l
চলুক প্রেম নিয়ে তর্ক-বিতর্ক চলুক l আমরা শুধু বলি প্রেম জিন্দাবাদ l
আর, আপনি কি বলেন?
মায়ের রান্নাঘর থেকে সফর শুরু, আজ ১০০ কোটির টার্নওভার, চমকে দেওয়া সাফল্যের কাহিনি দুই বোনের