Flash News
    No Flash News Today..!!
Sunday, April 19, 2026

'মোহনবাগান রত্ন' সম্মান শ্যাম থাপার ঝুলিতে

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

বিখ্যাত ফুটবলার থাপা পাচ্ছেন 'মোহনবাগান রত্ন' খেতাব। এই সম্মান প্রদান করা হবে ২৯ জুলাই,  এমনটাই জানিয়েছেন ক্লাব কার্যকরী কমিটি। ক্লাব কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেন ২৯ জুলাই  মোহনবাগান দিবসের দিন দেওয়া হবে এই সম্মান। ১৯৭০ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলের হয়ে, ইস্ট বেঙ্গল সহ মোহনবাগান দলের হয়ে খেলার পাশাপাশি খেলেছেন জাতীয় ময়দানে। জিতে নিয়েছেন লিগ, জিতেছেন আই এফ এ শীল। জয় করেছেন ডুরান্ড কাপ সহ বহু ট্রফি।
শ্যাম থাপার একজন ফুটবলার। জন্ম 1948 সালে   নেপালে। মোহনবাগান জয়েন করেন ১৯৭৭ সালে। মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত শ্যাম থাপার বক্তব্য, মোহনবাগানে খেলেছেন নিয়মিত ৭ বছর। মোহনবাগানকে দিয়ে এসেছেন অনেক ট্রফি। এও জানান যে এই সম্মানের জন্য আশাও করেছিলেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল খেলা
Related News