জইশ জঙ্গি! বৃহস্পতিবার
বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযুক্ত ব্যক্তি মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। ধৃতের
কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ উদ্ধার করা হয়েছে।
বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের
জিম থেকে তাকে গ্রেপ্তার (Militant Arrested in Bardhaman) করে বেঙ্গল এসটিএফের এটিএস।
আজ, শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ‘বাক স্বাধীনতার জয়’ - তসলিমা
ধৃতের নাম হামিদ মণ্ডল।
সে হাওড়ার পিলখানার বাসিন্দা। গেঞ্জি কারখানায় কাজ করত সে। তার বাবাও একই কারখানায়
কাজ করতেন। ২ মাস আগে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে হামিদ। বৃহস্পতিবার
রেনেসাঁ হাউসিংয়ে জিম করছিল সে। সেই সময় বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার
করে। তদন্তকারীদের দাবি, হামিদ জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য। কাশ্মীরের সাজ্জাদ
ভাট জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সে। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে হামিদ।
মূলত সে আইএসআই হ্য়ান্ডলার হিসেবে কাজ করত। বর্ধমানে বসে ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ উঠেছে। কার নির্দেশে হামিদ এই কাজ
করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় হাজার বছরের প্রাচীন শিব মন্দির
তদন্তকারীদের দাবি, এই
হামিদ কাশ্মীরে পাঠানো বিভিন্ন তথ্যের মধ্যে বেঙ্গল এসটিএফ তথ্য পাওয়ার গিয়েছে৷ দেখা
গিয়েছে, সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লোকেশন পাঠাত। যদিও তার কতটা সত্যতা রয়েছে
সেটা যাচাই করছে এ বেঙ্গল এসটিএফ। শুধু রেজিস্ট্রি বিয়ে করলেই হবে না
বৃহস্পতিবার হামিদকে গ্রেপ্তার
করে বেঙ্গল এসটিএফ। তার কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, হামিদ
সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য ছিল। পূর্ব ভারতে মগজধোলাই করার দায়িত্ব ছিল তার। সোশাল
মিডিয়ার মাধ্যমে বিরিয়ানি ব্যবসায়ী, সবজি বিক্রেতাদের টার্গেট করত এই গ্যাং।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে,
ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে।
সেগুলির ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে। সূত্রের খবর উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে
তাঁর যোগাযোগের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের
চেষ্টা করা হচ্ছে।
সূত্রের খবর, পূর্ব ভারতে ক্রমশ জাল বিস্তার করছে সাজ্জাদ ভাট্টি
গোষ্ঠী। হামিদকে দায়িত্ব দেওয়া
হয়েছিল পূর্ব ভারতে এই জাল বিস্তারের। মগজ ধোলাই করত সে। পাশাপাশি সংগঠনের কাজ বিস্তারের জন্য কেউ এলে, তাকে
সবরকমভাবে সাহায্য করা। ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির উত্তরণ