কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
"ভবানীপুরে তোলাবাজি, কাটমানি নেওয়া আর চলবে না। দুর্নীতিগ্রস্তদের ঠিকানা এখন জেল।" ভবানীপুরে মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম সভা করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে ভবানীপুরের বাসিন্দাদের অভয় দিলেন তিনি।
বাংলায় তৃণমূল সরকারের পতনের পর ধাক্কা মেডিক্যাল কাউন্সিলেও। এবার পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজিকে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে বিগত রাজ্য সরকার মনোনিত সদস্য ছিলেন নির্মল। সেই পদ থেকে সোমবার তাঁকে অপসারণ করল নবনির্বাচিত সরকার।