Flash News
  1. বাংলায় এবার বুলডোজার চলছে চলবে
Saturday, May 16, 2026

তৃণমূলের তালিকায় এবার অরাজনৈতিক প্রার্থীর চমক নেই

banner

journalist Name : তমজয় শ্রীমানী

#Pravati Sangbad Digital :

লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, বারবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রার্থী তালিকায় রেখেছেন তারকা চমক। এমনকী গত লোকসভা নির্বাচনে রচনা বন্দোপাধ্যায় থেকে ইউসুফ পাঠানকে টিকিট দিয়ে চমকে দিয়েছিল শাসকদল তৃণমূল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেও তাই তারকা প্রার্থী নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শোনা যাচ্ছিল, এবার হয়তো তৃণমূলের টিকিটে দেখা যেতে পারে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী কিংবা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার আর কোনও নতুন টলিউডি চমক নয়! বরং পুরনোদের উপরেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী। টিকিট পেলেন না কাঞ্চন মল্লিক, ছিরঞ্জিৎ। কুনাল ঘোষ এবার পরেশ পালের পরিবর্তে নির্বাচনে লড়বেন মানিকতলা কেন্দ্রে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image