Flash News
  1. বাংলায় এবার বুলডোজার চলছে চলবে
Saturday, May 16, 2026

প্রথম দফায় বাংলায় রেকর্ড ভোটদান

banner

journalist Name : তমজয় শ্রীমানী

#Pravati Sangbad Digital :

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। রাজ্যের ১৬টি জেলায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে।

দেশে ভোটদানের হারের নিরিখে সব রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল অসম। চলতি বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে সেই রেকর্ড ভাঙলো।

রাজ্যে প্রথম দফায় পড়ল ৯১.৭৪ শতাংশ। প্রথম দফায় সন্ধ্যা ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোটদানের হার দক্ষিণ দিনাজপুরে (৯৪.৭৭ শতাংশ)। সবচেয়ে বেশি ভোট পড়েছে ভগবানগোলায়।

একইসঙ্গে, এবার ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ২০২১ সালের বিধানসভা বা ২০২৪ সালের লোকসভা ভোটের হারের রেকর্ড ভেঙে গিয়েছে। যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট চলছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ। এবার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯.৯ শতাংশ ভোট পড়ে গিয়েছে ইতিমধ্যেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন রাজ্য