তোলাবাজি, কাটমানি নেওয়া আর চলবে না। দুর্নীতিগ্রস্তদের ঠিকানা এখন জেল।"

banner

journalist Name : সুশঙ্কর দেব

#Pravati Sangbad Digital :

"ভবানীপুরে তোলাবাজি, কাটমানি নেওয়া আর চলবে না। দুর্নীতিগ্রস্তদের ঠিকানা এখন জেল।" ভবানীপুরে মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম সভা করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে ভবানীপুরের বাসিন্দাদের অভয় দিলেন তিনি।

বাংলায় তৃণমূল সরকারের পতনের পর ধাক্কা মেডিক‌্যাল কাউন্সিলেও। এবার পশ্চিমবঙ্গ মেডিক‌্যাল কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজিকে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে বিগত রাজ্য সরকার মনোনিত সদস্য ছিলেন নির্মল। সেই পদ থেকে সোমবার তাঁকে অপসারণ করল নবনির্বাচিত সরকার।

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বাংলায় বিজেপি সরকারের এখনও ১০ দিনও পেরোয়নি। ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল, রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকার পড়ুয়া থেকে ধর্মগুরু, সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল। আগামী মাস থেকে তা বন্ধ হতে চলেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নাশকতা অপরাধ কলকাতা রাজ্য প্রশাসন
Related News