Flash News
    No Flash News Today..!!
Friday, July 3, 2026

সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা

banner

journalist Name : তমজয় শ্রীমানী

#Pravati Sangbad Digital :

মন্ত্রী অগ্নিমিত্রা পল আজ ঘোষণা করলেন, ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। যারা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। যারা নাম বাদ যাওয়ার পর ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল।

সরকার গঠনের ৯ দিনের মাথায় আজ, সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। সেখানে সপ্তম পে কমিশন থেকে শুরু করে, ধর্মীয় ভাতা-একাধিক ইস্যুতে আলোচনা হয়। সেই বৈঠকের পরই নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ঘোষণা করলেন, ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেরই মনে সংশয় ছিল, কারা এর আওতায়। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা।

Related News