মমতার সুপ্রিম সওয়াল-দেশের ইতিহাসে নজির

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বাংলার মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মামলায় সওয়াল করলেন এজলাসে।                নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী

আজ বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়।

মুখ্যমন্ত্রী নিজে প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হয়ে আদালতের অনুমতি নিয়ে বাংলার মানুষের অধিকার রক্ষায় সওয়াল করলেন। প্রধান বিচারপতির এজলাসে তুলে ধরলেন বাংলায় SIR-এ অনিয়মের একাধিক উদাহরণ। একই সঙ্গে তাঁর অভিযোগ আদালত অবমাননা করছে কমিশন। সেগুলি মন দিয়ে শোনার পর বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে আনার জন্য তাঁকে ধন্যবাদও জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত। মুখ্যমন্ত্রী, সলিসিটর জেনারেল, কমিশনের আইনজীবীর সওয়াল শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এভাবে SIR পরিচালনা করা যায় না।’

যেখানে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।                 এপ্রিল থেকে নয়া আয়কর আইন

এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাকি আর মাত্র ১১ দিন। ৪ দিন বাকি আছে শুনানি শেষ হওয়ার। ‘অ্যানম্যাপড’ হিসাবে ৩২ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ”এখনও ৬৩ লক্ষ মানুষের শুনানি বাকি আছে। এই অবস্থায় নির্ধারিত সময়ে শুনানি করতে হলে প্রতি দিন ১৫.৫ লক্ষ শুনানি করতে হবে।” যা অসম্ভব বলে দাবি করেন আইনজীবী। শুধু তাইও নয়, মাইক্রো অবজার্ভারদের  নিয়োগ করা নিয়েও আদালতে অভিযোগ জানান তিনি।                   ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহার

মুখ্যমন্ত্রী বলেন, ”যা করতে দু’বছর লাগে, সেটা দু’মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে।” এই অবস্থায় সুপ্রিম কোর্টের কাছে মানুষের অধিকার রক্ষার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের ইতিহাসে নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদে থেকে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী হাজির হলেন দেশের শীর্ষ আদালতে। সেখানে সওয়াল করলেন তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলার মানুষের হয়রানি তুলে ধরলেন তিনি। তাঁর কোনও কথায় বাধা দেননি বিচারপতিরা। প্রায় ৫ মিনিট সময়ে দেশের প্রধান বিচারপতির সামনে কমিশনের একের পর এক ‘তুঘলকি’ সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।                    মাত্র ৬ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার

শুনানির সময় মুখ্যমন্ত্রী ৫ মিনিট বলার জন্য সময় চান। প্রধান বিচারপতি বলেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই।” মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর  প্রধান বিচারপতি বলেন, “দরকার হলে সময় বাড়াব, দেখছি। সোমবার আবার শুনানি। তিনি  যে কারণে এসেছিলেন বাংলার মানুষের হয়ে, অনেকটা বলেছেন। সোমবার যদি আসেন, বাকিটা পরের দিন বলতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন।” এদিন শুনানির পর উভয়পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ  আদালত আরও জানিয়েছে, রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। পাশাপাশি কমিশনকে সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছে আদালত।

তিন দশক পর ফের আদালতে সওয়াল করতে পারেন, এমনটা তিনি নিজেই জানিয়েছিলেন। সেকথাই বাস্তবায়িত হল বুধবার দুপুরে, সুপ্রিম কোর্টে। সাম্প্রতিক কালে মুখ্যমন্ত্রীদের মধ্যে ব্যতিক্রমী নজর গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর মামলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের দায়ের করা মামলায় সওয়াল করলেন।   বেআইনি নির্মাণে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া হবে না

Related News