নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী
এবার নির্বাচন কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছেন। সোমবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করার কথা মমতার। তার আগে শীর্ষ আদালতে তাঁর মামলা নিয়ে শোরগোল পড়েছে। বাজেটের প্রভাবে শেয়ার বাজারে পতন
জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ বার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কমিশনের বিরুদ্ধে রাজ্যের SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তিনি। এর আগে SIR নিয়ে তৃণমূল কংগ্রেস দলের তরফেও পৃথক মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানি রয়েছে আগামী সপ্তাহে। এর মাঝেই আগামীকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বৈঠকেও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকেও। ‘স্বপ্নের বাজেট’ - প্রধানমন্ত্রী