কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ NEET-পেপার লিক কাণ্ডের পর মূলত তাঁর পদত্যাগের দাবিতেই অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক৷ শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় এটিকে “গণতন্ত্রের জয়” বলে অভিহিত করেছেন সোনম৷
অবশেষে ‘ককরোচ’দের মূল দাবি মানল কেন্দ্র ! ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan Resignation)। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবিই মেনে নিয়েছিল কেন্দ্র। তবে তাঁদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। কেন্দ্র সেই দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল বিক্ষোভকারীদের কাছে। এরই মধ্যে শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। ছাত্র আন্দোলনকে সমর্থন দেশের অগ্রনী সমাজের
সোশাল মিডিয়ায় প্রধান লেখেন, “দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ, উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনও সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্নফাঁসের দায় নিয়েছি, কোনওসময় মুখ লুকোয়নি।” তাঁর দাবি, “ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনওভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য।” গ্রাহক যেকোন রেশন দোকান থেকে চাল, গম নিতে পারবেন
আজ সকাল থেকে যন্তর-মন্তরে আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছিলেন বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যেই উত্তেজনা তৈরি হয়। এরপরই দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান।
আরশোলা"দের প্রবল চাপে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগl