Flash News
    No Flash News Today..!!
Friday, July 24, 2026

ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি,রাজনৈতিক নেতা, সেলিব্রিটি এবং ছাত্র সংগঠন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital:

২০২৬ সালের জুলাই মাসে ভারতের জাতীয় স্তরের মেডিকেল ভর্তি পরীক্ষা 'নিট' (NEET) এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা খাতের দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর-মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, সেলিব্রিটি এবং ছাত্র সংগঠন সমর্থন জানিয়েছেন।

প্রখ্যাত জলবায়ু ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে নিজে অনশন ধর্মঘটে সামিল হয়েছেন।

দিল্লিতে ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সোমবার সংসদ অভিযানের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ একটি পোস্ট করে তিনি ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের তীব্র সমালোচনা করেন। তাঁর এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কেউ তাঁর সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে বিরোধিতাও করেছেন।

অরিজিতের পোস্টে ছিল ক্ষোভের স্পষ্ট বহিঃপ্রকাশ। তিনি লেখেন, 'পড়ুয়াদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি একবারও লজ্জা করছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে? নিজেদের কি ঈশ্বর ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব একদিন হবে। হর হর মহাদেব।' একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, 'পরিবর্তনই একমাত্র ধ্রুবক।'

অরিজিতের মন্তব্যে যেমন বহু মানুষ সমর্থন জানিয়েছেন, তেমনই একাংশের আপত্তিও সামনে এসেছে।  এক ভক্তের কড়া সমালোচনার জবাবে উত্তেজিত না হয়ে অত্যন্ত সংযত ভাষাতেই উত্তর দেন অরিজিৎ। তিনি জানান, কেউ তাঁকে সম্মান করলেন কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে। তাঁর কথায়, 'আপনি আমার গান ভালোবাসেন বলেই যে আমার প্রতিটি মতের সঙ্গে একমত হবেন, এমন কোনও বাধ্যবাধকতা নেই। আবার আপনাকে খুশি রাখার জন্যও আমি নিজের মত বদলাব না।”           বুলডোজার চলল তৃণমূল নেতার বাড়িতে

 'মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে, তার জন্য দুঃখিত। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করেছি, আর সেই অবস্থান থেকে সরে আসার কোনও কারণ দেখছি না।'

দিল্লিতে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং সহ অভিনেতারা এবং খেলোয়াড় সহ সব পেশার স্বনামধন্য ব্যাক্তিগণ।

রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব সহ বিরোধীরা।                                                   অমৃতার খোঁজে স্পেশাল টিম জেলা পুলিশের

শচীন তেন্ডুলকর,শাহরুক খান, সলমন খান,রূপম ইসলাম: কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম দিল্লির ছাত্র আন্দোলনের আবহে তার তৈরি 'সংহতি জানাই' গানটি শেয়ার করে শিক্ষার্থীদের লড়াইকে সমর্থন করেছেন।

২৬ দিন পর অনশন ভাঙ্গলেন সোনাম ওয়াংচুক। দিল্লিতে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং দের উপস্থিতিতে অনশান ভাঙলেন সোনম ওয়াংচুক।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU), দিল্লি বিশ্ববিদ্যালয় (DU)-এর সেন্ট স্টিফেনস ও শিবাজি কলেজের বিভিন্ন ছাত্র ফোরাম পুলিশি লাঠিচার্জের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।                  ইন্দোনেশিয়ায় হাজার বছরের প্রাচীন শিব মন্দির

দিল্লির এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতার পার্ক সার্কাস এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

Related News