Flash News
    No Flash News Today..!!
Sunday, April 19, 2026

বলিউড তারকার বাড়ি দেখে আপ্লুত টলিউড অভিনেত্রী !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad Digital Desk:

কয়েক বছর আগে মার্কিন গায়ক নিক জোনাসের সাথে বিয়ে হয় বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার। বিয়ের পর যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তার মা মধু চোপড়াও রয়েছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রিয়াঙ্কা চোপড়ার সেই বাড়ি ও পরিবারের মানুষজনকে দেখে মুগ্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত। 

নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে প্রিয়াঙ্কার চোপড়ার মা - কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছিলেন , "এই সুন্দর ছবিগুলো ও দারুণ একটি চিরকুট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আন্টি। কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেসে আপনার সঙ্গে দেখা হয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার আতিথেয়তার জন্য অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জোনাস পরিবার ও আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে প্রিয়াঙ্কা কাজের কারণে উপস্থিত না থাকায় তাকে খুব মিস করেছি। আপনাদের বাড়িটি স্বপ্নের মতো, যেখানে দারুণ কিছু স্মৃতি তৈরি হয়েছে। অনেক ভালোবাসা আন্টি '।


তবে সেই মুহূর্তে বাড়ি ছিলেননা প্রিয়াঙ্কা চোপড়া। তাই তাঁর সাথে দেখা হওয়া সম্ভব হয়ে ওঠেনি ঋতুপর্ণা সেনগুপ্তর। বাড়িতে না থাকলেও ঋতুপর্ণার আতিথেয়তার কোনো কমতি রাখেননি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তা ছাড়া প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস ও শ্বশুরও ঋতুপর্ণাকে যথেষ্ট সময় দিয়েছেন। তাদের সঙ্গে ছবিও তুলেছেন নায়িকা। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র বিনোদন
Related News