Flash News
  1. এবার বুলডোজার চলল তৃণমূল নেতার বাড়িতে
  2. অমৃতার খোঁজে স্পেশাল টিম জেলা পুলিশের
Sunday, June 28, 2026

চলতি শো তেই বেরিয়ে গেলেন অভিষেক! কী এমন হল, যাতে রেগে গেলেন অভিনেতা?

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

কিছুদিন আগে অস্কারের মঞ্চে , ক্রিশ রক আর‌ উইল স্মিথের ঘটনা কে ভুলতে পারে? ঘটনা এই মাত্রায় ভাইরাল হয়েছিল যে, বহুদিন এরপর নেট মাধ্যমে এই নিয়ে আলোচনা - সমালোচনা শুরু হয়। একদল বলেন উইল ঠিক করেছেন। তাঁর স্ত্রী র ব্যাপারে এমন মন্তব্য তিনি বরদাস্ত করবেন না বলেও জানিয়ে দেন। তার আগে স্টেজে উঠে ক্রিশ কে ঘুসি ও মারেন তিনি। যদিও ক্রিশ ঘটনাটিকে খুব সহজ ভাবেই নেন, তবে অনেকেই উইলের এমন কাজকে কড়া ভাষায় নিন্দা করেন। 
আমাজন মিনি টিভি তে একটি নতুন শো শুরু হয়েছে, যার নাম ----- ' কেস তো বনতা হ্যায় ' , যেখানে বিভিন্ন সেলিব্রিটি কে কাঠগড়ায় এসে দাঁড় করানো হয় , এবং হালকা মজার ছলে তাঁদের উপর নানা অভিযোগ আনা হয়। কোর্ট রুমের সেটিং এ , এখানে পাবলিক লয়ার হিসেবে থাকেন অভিনেতা রিতেশ দেশমুখ আর ডিফেন্স লয়ার হিসেবে থাকেন বরুন শর্মা । আর বিচারকের আসনে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলা। আর সেখানেই অল্প ছোঁয়া দেখা গেল রক- স্মিথ ঘটনার।
সেই শো য়ে র নতুন এপিসোডের প্রোমো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, কৌতুক শিল্পী পরিতোষ ত্রিপাঠী কে হঠাৎ ই থামিয়ে দিয়ে রিতেশ কে শো বন্ধ করার জন্য বলেন তিনি। শান্ত শিষ্ট অভিষেক কে এরকম করতে দেখা যায় না একেবারেই, বরং তিনি হাসি মুখে ই সব ধরনের ইয়ার্কি ঠাট্টা গ্রহণ করেন। কিন্তু এ দিন তিনি হঠাৎই এভাবে সবাই কে আটকে দেওয়ায় চমকে যান সবাই! পরিতোষ কে তিনি বলেন , " আমাকে নিয়ে সমস্ত ইয়ার্কি আমি সহ্য করে নেবো। কিন্তু বাবা কে নিয়ে কোনো ঠাট্টা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। " তিনি আরও বলেন, " তিনি আমার বাবা হন, এবং সম্মানীয়, তাই কমেডি করতে করতে একটা লিমিট বোঝা উচিত " , এরপর সেটের নানা মানুষ তাঁকে বোঝাতে গেলে দেখা যায়, তিনি বলছেন, " আমাকে বলতে দিন। আমি বোকা ন‌ই"। তারপর‌ই তাঁকে উঠে চলে যেতে দেখা যায় শো ছেড়ে। 
যেহেতু এটা প্রোমো তাই এটা অনেকেই পাবলিসিটি স্টান্ট হিসেবে ধরছেন এটা কে! পাবলিসিটি র জন্য এরকম অভিনয় নিন্দনীয় বলেছেন অনেকে।
তবে আসল সত্যি কী, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের এপিসোড রিলিজ করা অবধি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News