Flash News
  1. এবার বুলডোজার চলল তৃণমূল নেতার বাড়িতে
  2. অমৃতার খোঁজে স্পেশাল টিম জেলা পুলিশের
Sunday, June 28, 2026

মৃত্যুদিবসে আর‌ও একবার মনে করা সুর সম্রাট কিশোর কুমার কে।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

কিশোর কুমারের নাম আমরা কে না জানি? এরকম এত প্রতিভাবান ব্যক্তি খুব কমই জন্মেছেন ভারতীয় বিনোদনের জগতে। গায়ক, সঙ্গীত পরিচালক, নায়ক , ডিরেক্টর সব হিসেবে ই তিনি তাঁর মহত্ত্বের পরিচয় দিয়েছেন। ১৯২৯ সালের ৪ ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নাম হয় আভাস কুমার গাঙ্গুলি। মধ্যপ্রদেশের খান্ডোয়া তে তিনি জন্মান। তাঁর বাবা কুঞ্জলাল ছিলেন একজন উকিল । মা একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্যা ছিলেন। চার ভাই- বোন দের মধ্যে কিশোর ছিলেন সবচেয়ে ছোট। বড়ো দাদা অশোক কুমার হিন্দি সিনেমার অসাধারণ একজন সুপারস্টার হ‌ওয়ার পর গাঙ্গুলি পরিবার মুম্বাই য়ে চলে আসে। আভাস কুমার গাঙ্গুলি নিজে নাম নেন ' কিশোর কুমার ' হিসেবে এবং বোম্বাই টকিজে কোরাস আর্টিস্ট হিসেবে কাজ করতে শুরু করেন। পরে সঙ্গীত পরিচালক খেমচা‍ঁদ প্রকাশ তাঁকে সুযোগ দেন ' মরণে কি দুয়ায়ে কিউ মাঙ্গু ' গাওয়ার। প্রাথমিক ক্ষেত্রে তিনি ছিলেন কে এল সাইগল র একনিষ্ঠ ভক্ত এবং তাঁকে অনুকরণ করতেন। পরবর্তীকালে আর ডি বর্মণের উপদেশে তিনি গানে নিজস্বতা আনেন। ' চলা যাতা হুঁ' বা ' জিন্দেগি এক সফর ' র মতো গানে ইয়ুডলিং এর স্রষ্টা তিনিই। ৫০- ৭০ র দশকে দেবানন্দের প্রধান কন্ঠ হয়ে ওঠেন তিনি। তাঁকে ছাড়া তাঁর কন্ঠ ভাবাই যেত না একসময়। ' দিওয়ানা লেকে আয়া হ্যায় ' থেকে ' গাতা রহে মেরা দিল' সবেতেই নিজস্ব কৃতিত্বের ছাপ রাখেন। বিভিন্ন বাংলা গান - ' কার‌ও কেউ ন‌ইকো আমি' , ' নয়ন সরসী যেন' ইত্যাদি আজ‌ও চির সবুজ। পুজোতে তাঁর গান আজ‌‌ও বাঙালি দের কাছে অত্যাবশ্যক। অভিনয়ের দিক থেকে বলতে গেলে সবার ই প্রথমে আসে ' হাফ টিকিট' । এছাড়াও নানা ফিল্মে তিনি অভিনেতা হিসেবে দক্ষতা রাখেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকী তে আর‌ও একবার বলা যায় , তিনি প্রকৃতপক্ষেই অমর একজন শিল্পী, যাঁর বিকল্প খোঁজা অসম্ভব।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News