Flash News
Wednesday, March 25, 2026

তবে কি এবার বর্ষার আগমন দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

তবে কি এখানে অপেক্ষার অবসান, তীব্র দাবদাহ থেকে বাঁচতে  চলেছে  দক্ষিণবঙ্গবাসী। এবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হলো কলকাতায় বৃষ্টির পূর্বাভাসের কথা। আগামী বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা থাকবে মোটামুটি ৩৩ ডিগ্রির ওপরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রিতে। ভারী বৃষ্টিপাত না হলেও কলকাতার আকাশ বেশ মেঘলাই থাকবে কিছুদিন।
এই বছরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের থেকে বেশ বেশিই হয়েছে। আবারো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরে জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিবাহির বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলে বাতাসে জলীয় বাষ্পের কারণে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। এই বছরে স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগছে গোটা দক্ষিণবঙ্গ। হাত থেকে কবে রেহাই পাবে রাজ্যবাসী তা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে পারেনি আবহাওয়া দপ্তর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News