ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির উত্তরণ প্রসঙ্গে কিছু কথা

banner

journalist Name : জয়দেব বেরা

#Pravati Sangbad Digital :

ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত 'ভারতীয় জনসংঘ' থেকে আজকের 'ভারতীয় জনতা পার্টি' (বিজেপি)-র উত্তরণটি মূলত রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতা এবং ঐতিহাসিক দলবদলের একটি দীর্ঘ প্রক্রিয়া। ১৯৫১ সালে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সহায়তায় তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি (১৯০১-১৯৫৩) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ব্যারিস্টার, রাজনীতিবিদ এবং ভারতীয় জনসংঘ (BJS) যার বর্তমান নাম BJP এর প্রতিষ্ঠাতা।১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় একটি উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও বাংলায় স্নাতকোত্তর এবং লিংকনস ইন, লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন। তিনি মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হয়েছিলেন।তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন এবং "এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না" স্লোগান তুলে কাশ্মীরকে ভারতের সাথে পূর্ণ একীভূত করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।১৯৪৭ সালে বাংলা ভাগের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে যায়।

       তাঁর সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গভীর সম্পর্ক ছিল।১৯৩৭ সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সংগীত রচনা করে দেওয়ার জন্য।রবীন্দ্রনাথ ঠাকুর একটির বদলে দুটি গান রচনা করে দেন - "চলো যাই, চলো যাই" ও "শুভ কর্ম পথে ধর নির্ভয় গান"। "চলো যাই, চলো যাই" গানটি গৃহীত হয় এবং ১৯৩৭ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কুচকাওয়াজে ছাত্রদের দ্বারা প্রথম গীত হয়।স্বামী প্রণবানন্দের সাথেও তাঁর সখ্যতা ছিল। মহাপ্রয়াণের পূর্বে স্বামী প্রণবানন্দ বাঙালি হিন্দুদের দায়িত্ব তাঁকে দিয়ে যান।পাশাপাশি তাঁর সাথে কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে এক গভীর সম্পর্ক ছিল।

        তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে "নেহরু-লিয়াকত চুক্তির" বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির (BJP)পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ(BJS) দল প্রতিষ্ঠা করেন।১৯৭৭ সালে জরুরি অবস্থার পর জন সংঘ 'জনতা পার্টি'-তে মিশে যায়। কিন্তু 'দ্বৈত সদস্যপদ' (জনতা পার্টি ও RSS) নিয়ে বিরোধের জেরে ১৯৮০ সালে প্রাক্তন জন সংঘের সদস্যরা বেরিয়ে এসে 'ভারতীয় জনতা পার্টি' গঠন করেন।তবে ভারতীয় জনসংঘ (BJS-১৯৫১) এবং ভারতীয় জনতা পার্টি (BJP - ১৯৮০) উভয়েরই শিকড় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে যুক্ত। তিনি ১৯৫১ সালে জনসংঘ প্রতিষ্ঠা করেন, আর ১৯৮০ সালে জনতা পার্টি থেকে বেরিয়ে এসে অটল বিহারী বাজপেয়ী বিজেপি গঠন করেন, যা জনসংঘের উত্তরসূরী।ড. মুখার্জি ভারতের অখণ্ডতা, জাতীয়তাবাদ এবং শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পক্ষে ছিলেন।

     ড.মুখার্জি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা এবং বিশেষ মর্যাদার ঘোর বিরোধী ছিলেন। তাঁর একটি বিখ্যাত স্লোগান ছিল— "এক দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান, নেহি চলেঙ্গে" (এক দেশে দুই আইন, দুই প্রধান, দুই প্রতীক চলবে না)। এই বিষয়ে আন্দোলনের সময় ১৯৫৩ সালে কাশ্মীর যাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয় এবং ২৩ জুন ১৯৫৩ তারিখে কারাবন্দী অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। প্রতি বছর এই ২৩ জুন "বলিদান দিবস" হিসেবে পালন করা হয়।উনার অসামান্য অবদানের জন্য আজীবন সমস্ত দেশবাসী তথা বাঙালির হৃদয়ের মণিকোঠায় উনি থেকে যাবেন।

●লেখক অতিথি অধ্যাপক, বই লেখক,সমাজকর্মী এবং সমাজ-মনোবিশ্লেষক

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News