Flash News
  1. অবশেষে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস'
Saturday, May 9, 2026

অবশেষে সরকার গড়ার ডাক পেলো বিজয় সাথে কংগ্রেস এবং বাম

banner

journalist Name : বিদিশা কর্মকার

#Pravati Sangbad Digital :

কংগ্রেসের পাশাপাশি সমর্থন করল বাম দলগুলিও, অবশেষে সরকার গঠনের সংখ্যা পেলেন তামিলনাড়ুর বিজয়।

টিভিকের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮।     কিন্তু ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে গেলে দরকার ১১৮টি আসন। এই অবস্থায় বিজয়ের দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। সবমিলিয়ে বিজয়ের পক্ষে এখন রয়েছে ১১৩টি আসন। যেটিও পর্যাপ্ত নয়। এখনও দরকার ৫ বিধায়কের সমর্থন। এই পরিস্থিতিতে তিনি বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে যে আবেদনপত্র জমা দিয়েছেন তাতে টিভিকে বিধায়কদের স্বাক্ষর ছাড়াও রয়েছে কংগ্রেস বিধায়কদের স্বাক্ষরও।

রাজ্যপাল তাঁর প্রস্তাব ফিরিয়ে বলেছেন ১১৮ জনের স্বাক্ষর নিয়ে আসতে। রাজ্যপালের সঙ্গে দ্বিতীয় বৈঠকও ফলপ্রসূ হয়নি।

তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ ছাপ ফেলল সর্বভারতীয় রাজনীতিতে। চিত্রতারকা-রাজনীতিক থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে)-এর সঙ্গে ভোট পরবর্তী জোট গড়ার কারণে কংগ্রেসের সঙ্গ ছাড়ায় কথা ঘোষণা করল বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে। সংসদে তারা কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় করবে না বলে শুক্রবার জানানো হয়েছে ডিএমকে-র তরফে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন রাজ্য রাজনৈতিক প্রশাসন
Related News