‘রং দে তু মোহে গেরুয়া’ ভারতের প্রধানমন্ত্রীকে ‘ব্যক্তিগত বন্ধু’ বললেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চমকে দেন ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই নেতার যৌথ নৈশভোজের আগে তিনি এই চমক দেন। রাষ্ট্রপতিকে সরানোর গভীর ষড়যন্ত্র করেছিলেন ইউনুস
ভিডিওতে দেখা যায়, পাথর রঙের নেহরু জ্যাকেট বা ‘মোদি জ্যাকেট’ এবং সাদা লম্বা হাতার কুর্তা-ধাঁচের শার্ট পরে উপস্থিত হয়েছেন নেতানিয়াহু। তার পরনে ছিল গাঢ় নেভি ব্লু ট্রাউজার ও ফরমাল লেদার জুতা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা, গাঢ় নেভি ব্লু সোয়েটার ও জ্যাকেট; সঙ্গে ছিল একটি মাফলার। ভিডিওতে দুই নেতাকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।
বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার কিছুক্ষণ আগেই তেল আভিভে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে দেখেই ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তাঁকে জড়িয়ে ধরেন নেতানিয়াহু। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুও ছিলেন। ইজরায়েলের ফার্স্ট লেডির সঙ্গে করমর্দন সারেন মোদি। তারপরেই মোদি-সারার ‘গেরুয়া মোমেন্ট।’ এদিন সারার পরনে ছিল গেরুয়া পোশাক। ঘটনাচক্রে, মোদির পোশাকের পকেট স্কোয়্যারটির রংও ছিল গেরুয়া।
দু’জনের এই ‘টুইনিং’ প্রথমে খেয়াল করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নিজেই। স্ত্রীর দিকে আঙুল দেখিয়ে মোদিকে বলেন, “দেখুন ও কী পরেছে।” সারার পরনে গেরুয়া পোশাক দেখে হেসে ফেলেন মোদি। তখন মোদির পকেট স্কোয়্যারের দিকে ইঙ্গিত করেন নেতানিয়াহু। সেই দেখে মোদি বলেন, “হ্যাঁ গেরুয়া তো।” সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বলিউডি গানের উদাহরণ টেনে অনেকে বলছেন, এ যেন ‘রং দে তু মোহে গেরুয়া’। অনেকের মত, ইজরায়েলেও প্রিয় গেরুয়াকে ছড়িয়ে দিলেন মোদি। বিশ্বকাপে বিদায় ঘণ্টা কি বেজে গেল ইন্ডিয়ার !
দুই দিনের সফরে ইসরায়েলে পৌঁছে প্রথম দিনই নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। পরে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন। ভাষণে তিনি ভারত–ইসরায়েল সম্পর্কের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ভারত ইসরায়েলের “দৃঢ়তা, সাহস ও সাফল্য”-কে গভীরভাবে শ্রদ্ধা করে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, অনিশ্চিত বিশ্বে ভারত–ইসরায়েল বন্ধুত্ব শক্তির উৎস হয়ে থাকা উচিত।
ইজ়রায়েলের সংসদে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জ়িরো টলারেন্সের কথা বলেছেন মোদী। ইজ়রায়েলের উপর ৭ অক্টোবর হামাসের হামলার কড়া নিন্দা করেছেন। তিনি বলেন, ‘আমি আমার সঙ্গে ১.৪ বিলিয়ন ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি। তার সঙ্গে বন্ধুত্ব, সম্মানের বার্তা নিয়ে এসেছি।’ ৭১ এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা বাংলাদেশের
এ দিন ইজ়রায়েলের সংসদের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইজ়রায়েলের সংসদে Speaker of the Knesset Medal দিয়ে সম্মানিত করা হলো মোদীকে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মানে ভূষিত হলেন তিনি।
এখনও পর্যন্ত হাতে গোনা কিছু রাষ্ট্রনেতা ইজ়রায়েল ও প্যালেস্তাইন থেকে সর্বোচ্চ অসামরিক সম্মান পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৮ সালে প্যালেস্তাইনের তরফে গ্র্যান্ড কলার- সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছিলেন মোদী।