লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাজেটে ৫০০ টাকা অনুদান বাড়ানো হয়েছে। ফলে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১৫০০ টাকা ও এস, এসটি মহিলারা মাসে ১৭০০ টাকা করে ভাতা পাবেন। এই ঘোষণা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে জানানো হয়েছে।
অন্তবর্তী বাজেটে আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা। ১০০০ টাকা করে বাড়ছে ভাতা। সেই সঙ্গে আশাকর্মীরা পাবেন ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার।
‘বাংলার যুব সাথী’ নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করল সরকার। এই প্রকল্পের অধীনে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য মিলবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর এই সুবিধা পাওয়া যাবে। চলতি বছরের ১৫ আগস্ট থেকে এই প্রকল্প শুরু হবে।
ভোটের আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও ১০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে (West Bengal Budget)। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ মোট ২৮০ কোটি টাকা। ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেটে খুশি আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীরা। ইলেকশন কমিশন তো হোয়াটসঅ্যাপ কমিশন
‘বাংলার যুব সাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উর্ত্তীণ হলেই হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারী এই সুবিধা পাবেন। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যের ভোটমুখী বাজেটে বেড়েছে ভাতা আর বেতন...