বাজেটের প্রভাবে শেয়ার বাজারে পতন ‘স্বপ্নের বাজেট’ - প্রধানমন্ত্রী
বাজেট শেষ হওয়ার পরই হুড়মুড়িয়ে পড়ল ভারতের স্টক মার্কেট। সেনসেক্স পড়ে প্রায় ১৮০০ পয়েন্ট। নিফটি ৫০ পড়ে যায় প্রায় ৭৫০ পয়েন্ট।
এবারের বাজেটে পরিকাঠামো, রিয়েল এস্টেট, ব্যাঙ্কিং ও এফএমসিজি সেক্টরে আলাদা করে বিরাট কোনও স্বস্তি মেলেনি। আর সেই কারণে কিছুটা হলেও প্রভাবিত হয়েছেন বিনিয়োগকারীরা। এ ছাড়াও কোনও বদল আসেনি আয়কর কাঠামোয়, বাড়তি কনও ছাড়ও মেলেনি। সেই কারণেই একটা হতাশাও কাজ করেছে বিনিয়োগকারীদের মধ্যে।