Flash News
    No Flash News Today..!!
Saturday, April 18, 2026

হাওয়ায় উড়ছেন যুগল: প্রি ওয়েডিং ফটোশ্যুট দেখে অবাক নেটিজেন

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

বিয়ে মানেই জমজমাট বিষয়।  সাথে এখন বেড়েছে প্রি ওয়েডিং ফটোশ্যুটের চলও। হবু দম্পতির ভালাবাসার নানা মুহূর্ত ছবি ও ভিডিও হিসেবে ফ্রেমবন্দি করা হয়। প্রত্যেকেই নিজের প্রি-ওয়েডিং শুটে নতুনত্ব চান। তার জন্য নানা অদ্ভূত কাণ্ড ঘটিয়ে থাকেন তাঁরা । 

      তবে পাহাড় কিংবা সমুদ্র সৈকত নয়। হাওয়ায় ভাসছেন যুগল। উড়ে যাচ্ছেন Scorpio গাড়ির ওপর দিয়ে। আর তা দেখেই অবাক নেটিজেনরা। কিভাবে হচ্ছে এই দুঃসাহসিক কাজ! কোনো জাদু নয়, স্টান্টই তাঁদের প্রি-ওয়েডিং শ্যুটের বিষয়। যদিও সব রকমের সতর্কতা মেনেই হয়েছে স্টান্ট। ক্রেনের কেবলের তার দিয়ে বাঁধা ছিল বাইক এবং ওই দম্পতি। তেমনই কাণ্ড ঘটিয়েছেন এই হবু দম্পতি। 


    যদিও ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে রাস্তার উপরেই শুট করা হয়েছে। যা দেখলে রোহিত শেট্টির কোনও সিনেমার অ্যাকশন দৃশ্যের কথা মনে হতেই পারে।

    ইতিমধ্যেই ইউটিউবে ভিডিওটি ৯ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। অনেকেই হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন। কেউ মশকরা করে লিখেছেন, “ভালবাসা মানেই তো ঝুঁকি।”

  তবে যাইহোক বিয়ে মানেই যে নতুন কিছু সুন্দর ভাবে শুরু করা তা নিজেদের মতো করেই প্রমাণ করেছেন এই দম্পতি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News