Flash News
Saturday, February 14, 2026

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি এগিয়ে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দিনভর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।                      বাংলাদেশে বিচারের নামে প্রহসন - তসলিমা নাসরিন

নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়ে তার নেতৃত্বেই দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তার সমর্থকেরা তাকেই বাংলাদেশের 'সম্ভাব্য প্রধানমন্ত্রী' হিসেবে বর্ণনা করে আসছে।

দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। এ ছাড়া অনেক জায়গায় জাল ভোট দেওয়া হয়েছে, মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগও এসেছে। অনেকে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অভিযোগ পেয়েছে বিএনপি। মাহদী আমিন বলেন, ‘এসব ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে।'                                                  রাজ্যের ভোটমুখী বাজেটে বেড়েছে ভাতা

মাহদী আমিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষে জোয়ারে বিএনপির বিজয় হবে। গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে, "এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল"।

ভোটগ্রহণ শেষে রাজনৈতিক মহলে বড় আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হার কেমন হলো। এ নিয়ে নানা আলোচনার মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা দুইটা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কিছু কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।                  নিষিদ্ধ বহুবিবাহ - না মানলে ৭ বছরের জেল

ভোট শেষ হওয়ার আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী বলেছে, দেশবাসী ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে।

সর্বোচ্চসংখ্যক আসন নিয়ে ১১–দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। 

বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র হলেন তারেক রহমান 'সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন আন্তর্জাতিক
Related News